ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন বিএনপি’র আয়োজনে কর্মি সভা ও বিক্ষোভ মিছিল
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ও প্রতিরোধে বিশাল কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন বিএনপি’র সভাপতি সরদার বিল্লাল হোসেন এর সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব এস এম খলিলুর রহমানের সঞ্চালনায় এতে বক্তৃতা করেন, উপজেলা বিএনপি’র সাংগঠনির সম্পাদক নোমান আল মেহেদী, সাবেক যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, বিএনপি নেতা মুশফিকুজ্জামান রিপন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোল্লা রাজু আহম্মেদ, যুগ্ম আহবায়ক মোদাচ্ছের মল্লিক, জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের যুগ্ম আহবায়ক মীর মোশারেফ, ইউনিয়ন বিএনপি নেতা মল্লিক সাজ্জাদ হোসেন নান্নু, মোঃ খায়রুজ্জামান হাওলাদার, ফরহাদ হোসেন জুয়েল, আব্দুল জব্বার মল্লিক, শেখ মোতালেব হোসেন, আবু সুফিয়ান, মিরাজুল ইসলাম, আসাদুজ্জামান বাবলু, মিরাজুল ইসলাম রাজ, মোস্তফা কামাল হারুন, আব্দুল বারিক মোড়ল, জেলা ছাত্রদল নেতা ছাফায়েত হোসেন, উপজেলা শ্রমিকদল নেতা সাইফুল ইসলাম রুবেল, তাতীদল নেতা মোঃ এনামুল কবির, পলাশ, ইউনিয়ন কৃষকদল নেতা ফারুক আহম্মেদ মন্টু, মল্লিক আমিরুল ইসলাম, শ্রমিকদল নেতা মনিরুজ্জামান মনি, ওর্য়াড বিএনপি নেতা মোঃ ফিরোজ শেখ, মল্লিক আনিসুর রহমান, আবু দাউদ, মোড়ল আফজাল হোসেন, আজাহার মোড়ল, বিশ্বাস বাবর আলী, মুজিবুর রহমান, হোসেন আলী শেখ, আমীরুজ্জামান আলেপ, শেখ সাজ্জাদ হোসেন ও যুবদল নেতা রেজোয়ানুল করিম পাড় প্রমুখ।
সভা শেষে টাউন নওয়াপাড়া গোল চত্তর মোড়ে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
