ফকিরহাটের পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ে একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের শতবর্ষের ঐতিহ্যবাহী পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের শুভ উদ্ভোধন, মতবিনিময় ও পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রোকনুজ জামান প্রধান অতিথি হিসাবে এটির শুভ উদ্ভোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চল খুলনা’র সহকারী পরিদর্শক শুকলাল সরকার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফা।
উদ্ভোধন শেষে অতিথিবৃন্দরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর কক্ষে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ্যাডহক কমিটির সভাপতি মল্লিক সাজ্জাদ হোসেন নান্নু’র সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান ফকির এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক গোলাম মোন্তফা, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের উপ-প্রকৌশলী মোঃ বোরহান উদ্দিন, শিক্ষাবিদ সেখ আব্দুল কাদের, অভিভাবক সদস্য প্রদ্বীপ ভট্টাচার্য, সহকারী প্রধান শিক্ষক অসিত কুমার দাস, বিএনপি নেতা এস এম খলিলুর রহমান, শেখ আব্দুল মোতালেব, ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মোঃ ফরহাদ হোসেন জুয়েল, কৃষকদল নেতা মোঃ ফারুক হোসেন মন্টু ও যুবদল নেতা সরদার সাইফুল ইসলাম প্রমুখ।
সভা শেষে বিশেষ অতিথিবৃন্দ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণী কক্ষ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। ##
