Logo
table-post
পরিবেশ ও সুন্দরবন রক্ষায় মোরেলগঞ্জে রূপান্তরের সভা
01/01/1970 12:00:00

মশিউর রহমান মাসুম

মোরেলগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের উদ্যোগে শিখন অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে পলিথিন ও প্লাস্টিকের দূষন থেকে পরিবেশ ও সুন্দরবন রক্ষার জন্য রূপান্তর সভার আয়োজন করে।

 

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার রায় ও যুব উন্নয়ন কর্মকর্তা একেএম ইকতিয়ার উদ্দিন। সঞ্চালনা করেন উপজেলা ইয়ুথ ফোরাম সভাপতি মুসাদ্দিক বিল্লাহ তামিম। 

 

বিষয়ভিত্তিক আলোচনা করেন রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন। অন্যান্যের মধ্যে আলোচনা করেন প্রেসক্লাব সভাপতি মশিউর রহমান মাসুম, শিক্ষক প্রতিনিধি মো. ফজলুর রহমান, বনজীবী আব্দুল বারেক, মাহবুব তালুকদার, ইয়ুথ ফোরাম সভাপতি মুসাদ্দিক বিল্লাহ তামিম, মাশরাফি আকিব ও পলি আক্তার। 

@bagerhat24.com