Logo
table-post
ফকিরহাটে বিএনপি’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে বিএনপি’র উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ শরিফুল কামাল কারিমের নেতৃত্বে আনন্দ র‌্যালী ও জাতীয় স্মৃতিসৌধে পূষ্পমাল্য প্রদান করা হয়।

এসময় উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ ফরহাদ হোসেন, আহবায়ক কমিটির সদস্য মোঃ ফয়সালুর রহমান, বিএনপি নেতা মোঃ ফকরুল আলম, শেখ মিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আরমান হোসেন বাতশা, কাজি মিরাজুল ইসলাম, শ্রমিকদল নেতা মোঃ আবুজার মোড়ল ও ইসরাফিল হোসেনসহ বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

@bagerhat24.com